রিপোর্টার্স বিডি ডট কম : নিহত কিশোরী দিগনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সোমবার রাতে পুলিশ দিগনগর ইউনিয়নের সরদি গ্রামের একটি পরিত্যক্ত ভিটা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধারের পর মঙ্গলবার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, ঘটনাস্থলে ধর্ষণের কিছু আলামত পাওয়া গেছে। “ধারনা করা হচ্ছে ধর্ষণের পর ওই ছাত্রীকে হত্যা করা হতে পরে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” এই ঘটানায় জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি। আটকরা হলেন- ফতেপুর গ্রামের আওলাদ শেখের ছেলে উজ্জ্বল শেখ, হাবিবুর মোল্লার ছেলে নূর আলম মোল্লা, সোহরাব শেখের ছেলে হাইয়ুল শেখ ও খালেক শেখের ছেলে তুষার শেখ। নিহত স্কুলছাত্রীর চাচা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাতিজি সোমবার ভাঙ্গা উপজেলার গঙ্গাধরদি গ্রামের নানা বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। সোমবার দুপুরে ভাতিজির লাশ পাওয়ার কথা জানতে পারেন বলে জানান তিনি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook