রিপোর্টার্স বিডি ডট কম : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুরে যাচ্ছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন তিনি ঢাকা ছাড়বেন। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। জানা গেছে, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। এরপর প্রয়োজনবোধে অস্ট্রেলিয়া কিংবা যুক্তরাষ্ট্রেও যেতে পারেন তিনি। ক্যারোটিক অ্যার্টারি, হার্ট, আইবিএস, মেরুদণ্ডে ব্যথাসহ বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা। দীর্ঘ ছয় মাস কারাভোগে তার প্রায় ১৫ কেজি ওজন কমে গেছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook