0

Asadujjaman+Riponরিপোর্টার্স বিডি ডট কম : শুক্রবার নয়া পল্টনের কেন্দ্রীয় কাযার্লয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।  তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির খুবই খারাপ দশা । গ্রামে-গঞ্জে ডাকাতি মহামারী আকারে চলছে। প্রতিনিয়ত নারীর সম্ভ্রমহানির ঘটনা ঘটছে।  “পঁচাত্তরপূর্ব পরিস্থিতিতে যেভাবে গ্রামে-গঞ্জে ডাকাতি হতো এখন সেভাবে ডাকাতি হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক।”  এ ধরনের ঘটনা প্রতিরোধে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক করতেই বিএনপি বিষয়টিকে তুলে ধরেছে বলে উল্লেখ করেন তিনি।  সংবাদ সম্মেলনে সরকারি দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে ছাত্রদলের নেতাদের আমন্ত্রণ জানানোকে সাধুবাদ জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন।  “এটা যদি ছাত্রলীগ ও তাদের অভিভাবক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আন্তরিকভাবে মনে করে থাকে, তাহলে আমি মনে করি, এটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক ধারার প্রতিফলন তথা শুভ সূচনা হতে পারে।”  গ্রেপ্তারকৃত ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের মুক্তিও দাবি করেন ছাত্রদলের সাবেক সভাপতি রিপন।  “ছাত্রলীগের দাওয়াতকে উপলক্ষে আমরা আবারো সরকারের কাছে দাবি করছি, রাজীব আহসানকে মুক্তি দিন। একটি মিথ্যা, সাজানো ও লজ্জাজনক মামলায় তার চরিত্রহনন করার জন্য আটক করা হয়েছে। এটা সরকার ভালো কাজ করেনি।”  রিপন বলেন, দেশে দুধরনের আইন চলছে- সরকারের জন্য একরকম, বিরোধী দলের জন্য অন্য রকম। বিরোধী দলের নেত্রীর জন্য এক ধরনের আইন, শাসক দলের জন্য আরেক ধরনের আইন।  সারা দেশে সড়ক-মহাসড়কের দুরবস্থা ও সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানির ঘটনায় ‘সরকারের ব্যর্থতার’ সমালোচনা করেন তিনি।  সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, এ বি এম মোশারফ ও রফিক শিকদার উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top