রিপোর্টার্স বিডি ডট কম : সবকিছু ঠিকঠাক থাকলে আজ নতুন ছয়জন মন্ত্রী শপথ নিতে পারেন। আর এরই মধ্যে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে চারটি (প্রোটন পারসোনা) গাড়ি নিয়ে আসা হয়েছে। আরো দু’টি আনা হচ্ছে। গাড়িগুলোর সামনে সাদা কাগজে লিখে এক, দুই, তিন, চার সিরিয়াল বসানো হয়েছে। এ বিষয়ে চালকরা বলছেন, পরিবহন পুল থেকে গাড়িগুলো নিয়ে আনা হয়েছে। এগুলো নতুন মন্ত্রীদের জন্য। সন্ধ্যা ৬টা নাগাদ বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলেও জানান চালকরা। তবে কাকে নিয়োগ দেওয়া হচ্ছে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এর আগে সোমবার (১৩ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংসদ সদস্য তারানা হালিম এবং চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসিকে ফোন করে মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে, বর্তমান মন্ত্রীদের মধ্যে সমালোচনার মুখে থাকা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বাদ যাচ্ছেন বলে সূত্র জানিয়েছে। অন্যদিকে সদ্য দপ্তর হারানো মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নতুন দপ্তর পেতে পারেন বলেও একটি সূত্র বলছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook