0

6632রিপোর্টার্স বিডি ডট কম : পুত্রশোকে কাতর রাজনের পিতা আজিজুর রহমান অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ অবস্থায় মঙ্গলবার দুপুরে তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুর দেড়টায় আজিজুল ইসলাম কে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ৪ তলা ২ নং ওয়ার্ডে ভর্তি আছেন তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা করছেন। আজিজুর রহমানের ভাই শেখ মো: আল আমিন জানান, ঘটনার পর থেকেই খাওয়া-ঘুম প্রায় বন্ধ । প্রচন্ড মানসিক চাপে মাথা ব্যাথাসহ যন্ত্রনা অুনভব করতেন । বুকে ব্যাথা হচ্ছে প্রায়ই। এর আগে গ্রামের বাড়ীতে তার চিকিৎসা করতেন স্থানীয় ডাক্তার অনিল চন্দ্র দেবনাথ । আজ অবস্থা অনেকটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালের ভর্তির পরামর্শ দেন তিনি। পরে স্বজনার তাকে ভর্তি করেন। এদিকে সকালে বাড়িতে গিয়ে তার খোজ খবর নেন সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার। পারিবারিক সূত্রে জানা গেছে, রাজনের মাও মুর্চ্ছা যাচ্ছেন বার বার। খাওয়া ও ঘুম বন্ধ । সকালে তাদের এ অবস্থা দেখে জেলা প্রশাসক জয়নাল আবেদীন তাৎক্ষনিক ২০ হাজার টাকা সহায়তা করেন তাদের। উল্লেখ্য, গত বুধবার (৮ জুলাই) সকালে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। প্রায় আধ ঘণ্টাব্যাপি সে ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। খুনিদের কয়েকজন গ্রেফতার হলেও এখনও সবাই গ্রেফতার হয়নি। এদিকে মামলা তুলে নিতে নিহত রাজনের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করেছে পরিবার।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top