রিপোর্টার্স বিডি ডট কম : ওয়াদা রক্ষা করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারার বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ।শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিকল্প স্বেচ্ছাসেবকধারা আয়োজিত ইফতার পূর্ব বক্তব্যে এ কথা বলেন তিনি।তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের পরীক্ষার মাস। এই মাসে আমরা মুত্তাকী হওয়ার সাধনা করি। মুত্তাকী হওয়ার অন্যতম শর্ত ওয়াদা ভঙ্গ না করা। (সুরা বাকারা-১৭৭)তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার ৫ জানুয়ারির নির্বাচনের পর সমস্ত দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে যে নতুন নির্বাচনের ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনতিবিলম্বে পালন করবেন। একমাত্র সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হতে পারে।ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, শাহ আহমেদ বাদল, বিএম নিজাম, রফিকুল ইসলাম প্রমুখ।তিনি আরো বলেন, আমার নজরে এসেছে ‘বি. চৌধুরী’ নামে একটি ভূয়া ফেসবুক একাউন্টে আমার নামে মিথ্যা বক্তব্য দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে আমার এ ধরণের কোনো ফেসবুক একাউন্ট নেই। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সুতরাং এ সব বক্তব্যের বিষয়ে আমার কোনো দায়-দায়িত্ব নেই্।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook