রিপোর্টার্স বিডি ডট কম : আওয়ামী লীগের সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন ‘অহেতুক সমালোচনার কঠিন জবাব দেয়া হবে। মিথ্যা সমালোচনা আর সহ্য করা হবে না।’ তিনি বলেন, সমালোচনা আমাদের রাজনৈতিক কালচারে দাঁড়িয়ে গেছে। এটা আমরা সহ্য করছি। সহ্য করতে হবে। কিন্তু অহেতুক সমালোচনার নামে মাঠ গরম করা চলবে না। এটা সহ্য করা হবে না। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল (এলএমএল) আয়োজিত ‘বিএনপি জামায়াতের অশুভ আঁতাত; গণতান্ত্রিক বিকাশের প্রধান অন্তরায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাসিম বলেন, বিএনপিকে নসিহত করে লাভ নেই। তারা জামায়াতকে ছাড়তে পারবে না। এসময় বিএনপির চেয়ারপারসনের সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়া প্রতিদিন ইফতার মাহফিলে গীবত করে চলেছেন। গীবত করে ইফতার করছেন। এটা কোন ধর্মে আছে? উনি বলছেন, ১৫ হাজার লোক জেলে আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেছি, এখন জেলের ধারণ ক্ষমতা কত? তিনি বলেছেন ৩৫ হাজার। তারমধ্যে ১৫ হাজারই বিএনপির কীভাবে সম্ভব? মন্ত্র্রী বলেন, বিএনপি নেত্রী হতাশা থেকে এত কথা বলে যাচ্ছেন। এতে তার নেতৃত্বের দেউলিয়াপনা প্রকাশিত হয়েছে। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়ার সভাপতিত্বে এ গোলটেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেজবাহ কামাল, বাসদ আহ্ববায়ক রেজাউর রশিদ খান, সাম্যবাদী দলের মহানগর নেতা বাবুল বিশ্বাসসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook