বিনোদন ডেস্ক : বিশ্বের নামিদামি সুন্দরীরা যে খুব সুখকর জীবন কাটিয়েছেন তেমনটি নয়। কেউ কেউ ব্রেকাপ,হতাশা,এবং নানান সন্ত্রাসী কর্মকান্ডের শিকার হয়ে অকালেই প্রান হারিয়েছেন। নিচে তেমন কিছু সুন্দরির ঘটনা তুলে ধরা হলো:
১) আজিনেৎস্কা কোৎলারস্কা: ১৯৯১ সালে মিস ইন্টারন্যাশনাল খেতাব জেতা এই পোলিশ মডেল পৃথিবী থেকে বিদায় নেন ১৯৯৬ সালে। তার এই অকাল মৃত্যু অনেককেই অবাক করে দেয়। একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় এই সুন্দরির।
২) সিসলিয়া মনার: মুকুটধারি এই মিস হাঙ্গেরিয়ানের মৃত্যুটা ছিলো খুবই মর্মান্তিক। মিস হাঙ্গেরি খেতাব জেতার মাত্র এক বছরের মাথায় ১৯৮৬ সালে আত্মহত্যা করেন মাত্র ১৭ বছর বয়সি এই সুন্দরী। কারণ হিসেবে জানা যায় পারিপার্শ্বিক হতাশা এবং দর্শকদের বিদ্রুপের কারনেই এমন আত্মঘাতি সিদ্ধান্ত নেন তিনি।
৩) মারিয়ানা ব্রিদি কস্টা: মাত্র ১৪ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেন এই সুন্দরী। মাত্র ১৬ বছর বয়সেই মিস ব্রাজিল প্রতিযোগীতায় ৪র্থ স্থান দখলের মাধ্যমে গ্ল্যামার জগতের আলোয় আসেন। কিন্তু হঠাৎ করেই কিডনি রোগে আক্রান্ত হয়ে ২০০৯ সালে মৃত্যুবরন করেন ২১ বছর বয়সি এই তারকা
৪) নাফিসা জোসেফ: মিস ইন্ডিয়া ইউনিভার্স জয়ী নাসিফা জোসেফ ২০০৪ সালের ২৯জুলাই নিজ ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মাত্র ১৯ বছর বয়সেই মিস ইন্ডিয়ার মুকুট মাথায় তোলেন তিনি। বিয়ের পর স্বামীর সাথে বনিবনা না হওয়ায় এমন সিদ্ধান্ত নেন তিনি বলে জানা যায়।
৫) মারিয়া সুসানা: বিউটি কুইন খ্যাত মারিয়া সুসানা যার পুরো নাম মারিয়া সুসানা ফ্লোরেস গোমেজ। ২০১২ সালে মিস সিনলোয়া প্রতিযোগিতার মুকুট জেতেন এই সুন্দরী। ২০১২ সালেই উত্তর মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে প্রান হারান এই অভিনেত্রী। -
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook