0

islami_jhot_bg_881896281_88206রিপোর্টার্স বিডি ডট কম :  নাস্তিক মুরতাদ গাফফার,লতিফ ঈমানহরণের নাশকতায় জড়িত তাই তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোট।শুক্রবার জুমা বাদ রাজধানী লালবাগে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সংগঠনের পক্ষ থেকে এ দাবি  জানানো হয়।প্রতিবাদ সমাবেশে সংগঠনের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, বাংলাদেশে এখন যে ভয়ানক দুর্যোগ চলছে তা শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক নয়,বরং আদর্শিক ও সাংস্কৃতিকও।আর আদর্শিক ও সাংস্কৃতিক বিপর্যয়ে দেশের অস্তিত্বই বিপন্ন হয়,জনগণের নিজ নিজ ধর্ম নিয়ে বেঁচে থাকাটাও কঠিন হয়ে যায়।বাংলাদেশের স্বাধীনতার শত্রু এবং বিদেশী শত্রু শক্তির সেবাদাস মুরতাদ লতিফ আর জোকার গাফফাররা সে ষড়যন্ত্রে লিপ্ত।  তিনি বলেন, ইসলামের শত্রুপক্ষের হাতে অধিকৃত দেশের রাজনীতি,শিক্ষা-সংস্কৃতি ও আইনসহ সব কিছু মুক্ত করে, অদিম জাহিলিয়াতের অসভ্য, অশ্লীল সংস্কৃতি ও নাস্তিক মুরতাদ গোষ্ঠীর বিপদ থেকে দেশবাসীকে জাহান্নামের আগুণ থেকে জাতিকে বাঁচানোর জন্য আমাদেরকে নিরলস  প্রচেষ্টা  করতে হবে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। বক্তব্য রাখেন , মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, মুফতী মুহাম্মদ তৈয়্যেব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা মুঈনুদ্দীন রুহী,মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা ইসহাক,মাওলানা মাহমুদুল হক,মাওলনা আবদুল আজিজে মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top