রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ বলেছেন, আইডিয়া চা বাগান জনগোষ্টিদের মধ্যে স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করে যে সচেতনামুলক দৃষ্টান্ত স্থাপন করে গেছে তা অত্যন্ত প্রশংসনিয়। তিনি বলেন, আইডিয়া ইতিপূর্বে কেওয়াছড়া চা বাগান জনগোষ্টিদের মধ্যে শতভাগ স্যানিটেশন অর্জন করেছে। আর তাদের এ কাজকে যেন আরো পরিচ্ছন্ন ও সুন্দর করে রাখতে পারেন সেদিকে সবাই খেয়াল রাখতে হবে। তাই এ কেওয়াছড়া চা বাগানকে আজ শতভাগ স্যানিটেশন ঘোষণা করলাম। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় ইনস্টিটউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) এর আয়োজনে ও ওয়াটার এইডের সহযোগীতায় চা বাগানের মানুষদের অংশগ্রহণে শহরতলীর টুকেরবাজার কেওয়াছড়া চা বাগানের মন্দির প্রাঙ্গণে “এন্যুয়াল সিমিউলেশন” আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আডিয়ার ওয়াশ ফর টি গার্ডেন ওয়ার্কাস প্রজেক্টের প্রকল্প ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার। টুকেরবাজার কেওয়াছড়া চা বাগানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে এবং আডিয়ার মনিটরিং অফিসার পার্থ সারথি চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দলদলি চা বাগানের সহকারী ব্যবস্থাপক মাহবুল আলম জনি, সুরমা ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা, কেওয়াছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি ধরনী দাস, কেওয়াছড়া চা বাগান স্কুলের শিক্ষিকা পিংকী দাস বৈষব ও কেওয়াছড়া চা বাগানের কিশোর-কিশোরিদের পক্ষে রিপন বৈষব প্রমুখ। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, আইডিয়ার কর্মকর্তা, কেওয়াছড়া চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ, বাগানের কর্মকর্তা ও চা বাগান শ্রমিকবৃন্দ। অনুষ্ঠান শুরুর আগে স্থানীয় মাঠে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরন করেন। পরে চা বাগান ভিত্তিক নৃত্য ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ওয়াটারএইড এবং এইচএসবিসি’র সহযোগিতায় আইডিয়া সিলেট সদর উপজেলার ১৪টি চা বাগানের বসবাসরত মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক ‘ওয়াশ ফর টি গার্ডেন ওয়ার্কারস’ প্রকল্পটি বাস্তবায়ন করছে।-বিজ্ঞপ্তি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook