সিলেট সদর উপজেলার কুমারগাঁয়ে চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে হত্যার দায়ে গ্রেফতার চৌকিদার ময়নাকে বিষেশ আদালতের মাধ্যমে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।আজ (বুধবার) যে কোনো সময় বিশেষ আদালতের মাধ্যমে ময়নাকে রিমান্ডের আবেদন করা হবে বলে উত্তরপূর্ব২৪ডটকমকে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।মঙ্গলবার রাতে পীরপুর গ্রামের লোকজন যোগাযোগ করেন ময়নার পরিবারের সাথে। তারা নানা ছলে বলে কৌশলে ময়নাকে গ্রামে আসতে বলেন। রাতে পলাতক ময়না সুনামগঞ্জ থেকে তারাবীর নামাজের পর পীরপুর গ্রামের বাড়িতে এসে পৌঁছে।পরে গ্রামবাসী ময়নার মা ছমিরুন নেছার সহযোগিতায় প্রথমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদের হাতে ময়নাকে তুলে দেন। পরে তিনি পুলিশ কমিশনারের সাথে আলাপ করে জালালাবাদ থানার ওসি আখতার হোসেনের কাছে তুলে দেন। এসময় পুলিশের এডিসি রহমত উল্ল্যাহ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদসহ আরো শত শত লোক উপস্থিত ছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook