রিপোর্টার্স বিডি ডট কম : সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেল ৬টায় সিলেট মহানগরের বিভিন্ন এলাকা থেকে ঢাক-ঢুল বাজিয়ে রথ টেনে টেনে সনাতন ধর্মাবলম্বীরা রিকাবীবাজার মোড়ে মেলা প্রাঙ্গণে নিয়ে যান। পরে সেখান থেকে আবার রথ নিয়ে নিজ নিজ এলাকায় ফিরেন সনাতন ধর্মালম্বীরা। এবারে সিলেটে রথযাত্রায় অর্ধ-শতাধিক দেবালয় অংশ নেয়। ৯ দিনব্যাপী উল্টো রথযাত্রা উপলক্ষে কাজলশাহ এলাকায় যুগলটিলা ইসকন মন্দিরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী নৃপেন্দ্র সিংহ জানান, এবার প্রায় অর্ধ-শতাধিক দেবালয় রথযাত্রায় রথ নিয়ে অংশ নেয়। ৯ দিনব্যাপী এ রথযাত্রা উৎসব পালন হয়েছে। তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবার ২১টি দেবালয়কে চার লাখ ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছিলো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook