রিপোর্টার্স বিডি ডট কম : ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে খেলবে ১০ দল। সরাসরি খেলবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে র্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ৮দল। সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে বাছাই পর্বের ম্যাচের মাধ্যমে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বাকি ২ দল বিশ্বকাপে অংশ নেবে। শুক্রবার বার্বাডোজে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানান, প্রতিদ্বন্দ্বীতা বাড়াতেই ১০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে ইংল্যান্ড বিশ্বকাপের ফরম্যাট কেমন হবে সে সিদ্ধান্ত আইসিসির বার্ষিক সভায় নেওয়া হয়নি। ২০১৫’র বিশ্বকাপ চলাকালে শোনা যাচ্ছিল ১০ দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের। সে সময় ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় আর নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো এর বিরোধিতা করেন। তারা ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে বিশ্বকাপে আরও বেশি দলের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook