0

india-tm20150627162528রিপোর্টার্স বিডি ডট কম :  টাইগারদের সঙ্গে সিরিজ হারের পর এবার জিম্বাবুয়ে সফর নিয়ে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেট অঙ্গনে। জিম্বাবুয়ে সফর শেষ পর্যন্ত হবে কি না এই ব্যাপারে ভারতীয় বোর্ড এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এরই মধ্যে এই জল্পনার শুরু করেন ভারতীয় দলের নির্বাচক কমিটির প্রধান সন্দীপ পাতিল। সন্দীপ পাতিল জানিয়েছেন জিম্বাবুয়ে সফরের জন্য দল নির্ধারনের বিষয়ে তারা সোমবার বৈঠকে বসবেন।  ভারতের গণমাধ্যম আনন্দবাজার প্রত্রিকা জিম্বাবুয়ে সফর প্রসঙ্গে জানায়, সন্দীপ পাতিল হয়তো ভারতের দ্বিতীয় সারির টিম পাঠানোর কথা চিন্তা করছেন। তবে, যেহেতু জিম্বাবুয়ে সফর ব্যাপারে সরকারি কোনো ঘোষণা এখনো আসেনি, কাজেই সফরটি সম্পর্কে আগাম কিছুই বলা যাচ্ছে না।  এদিকে, বাংলাদেশের কাছে ভারতের সিরিজ হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক ধোনি। এমনকি তার অধিনায়কত্ব নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top