ধর্মপাশা সংবাদদাতা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে গতকাল রোববার সকালে ফুলকলি আক্তার নামের দুই বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক শাহ খাইরুল ইসলামের মেয়ে। শিশুটির পরিবার সূত্রে জানাগেছে, ওইদিন সকাল ছয়টার দিকে শিশুটির মা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। এ সময় শিশুটি ঘর থেকে হাঁটতে হাঁটতে বাড়ির সামনে চলে যায়। মা ঘরে এসে না দেখে আশপাশে ডাকা ডাকি ও খোঁজাখোাঁজি করে না পেয়ে, আশপাশের লোক জন বাড়ির সামনের ডোবার পানিতে নেমে খোঁজতে থাকে এক সময় ডোবা থেকে শিশুটির মৃতঃ উদ্ধার করা হয়। সেলবরষ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো.আলী আমজাদ এ মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook