রিপোর্টার্স বিডি ডট কম : ট্রফিক সেজে রড ভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ট্রাকের চালকসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকার রুপগঞ্জ থানা এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে।
জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেট এলাকায় অবস্থিত আলম ট্রেডার্সের মালিক রেহান আলম তার ব্যবসা প্রতিষ্টানের ম্যানেজার রাশেন্দ্র দাসকে দোকানের রড জাতীয় মালামাল আনার জন্য ঢাকায় পাঠান।১৭ জুন বুধবার রাত সাড়ে ৩ টার দিকে ম্যানেজার রাশেন্দ্র দাস ঢাকার নবাবপুর এলাকার মহাজনের দোকান থেকে একটি ট্রাক ভাড়া করে রড জাতীয় মালামাল নিয়ে জগন্নাথপুর আসছিলেন। এ সময় ঢাকার রুপগঞ্জ থানা এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাফিক পুলিশ সেজে ৩ জন লোক তাদের ট্রাকটির গতিরোধ করে। চালক ট্রাকটি থামানোর পর আরো ৮/১০ জন লোক চলে আসে। এক পর্যায়ে ট্রাকের চালক, হেলপার ও ম্যানেজার রাশেন্দ্র দাসকে মারপিট করে সড়কের পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে গাছের সাথে তাদেরকে বেধে রেখে রড ভর্তি ট্রাকটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ১৮ জুন বৃহস্পবিার সকালে স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে আলম ট্রেডার্সের মালিক রেহান আলম জানান, ছিনতাইকারীরা ট্রাকের চালক, হেলপার ও আমার ম্যানেজারকে মারপিট করে প্রায় ১৬ লক্ষ টাকার রড জাতীয় মালামালসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় ঢাকার রুপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook