0

images_85599রিপোর্টার্স বিডি ডট কম : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ৯ জুলাই থেকে। ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১৬ জুলাই থেকে। রবিবার বিকেলে রেলভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানান। bতিনি বলেন, আগামী ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ঘুরমুখো যাত্রীরা ট্রেনের অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারবেন। মন্ত্রী জানান, ৯ জুলাই পাওয়া যাবে ১৩ জুলাইয়ের টিকিট, ১০ জুলাই ১৪ জুলাইয়ের, ১১ জুলাই ১৫ জুলাইয়ের, ১২ জুলাই ১৬ জুলাইয়ের এবং ১৩ তারিখে ১৭  জুলাইয়ের টিকিট দেওয়া হবে। তিনি বলেন, ফিরতি টিকেট বিক্রি ১৬ জুলাই থেকে শুরু হয়ে ২০ জুলাই পর্যন্ত চলবে। পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিক্রি হবে ফিরতি টিকিট। ওইদিন বিক্রি হবে ২০ জুলাইয়ের টিকিট, ১৭ জুলাই ২১ জুলাইয়ের, ১৮ জুলাই ২২ জুলাইয়ের, ১৯ জুলাই ২৩ জুলাইয়ের এবং ২০ জুলাই ২৪ জুলাইয়ের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি হবে। রেলমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারো কালোবাজারি প্রতিরোধে একজন যাত্রীকে সর্বোচ্চ চারটি টিকিট দেওয়া হবে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top