0

m.k-anower-290x193_85678রিপোর্টার্স বিডি ডট কম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩১ জনকে নাশকতার মামলায় অব্যাহতি শুনানির জন্য ৪ আগস্ট ধার্য করেছেন আদালত।ঢাকা মহানগর হাকিম আমিনুল হক সোমবার এ দিন ধার্য করেন। সোমবার অব্যাহতি শুনানির দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির না হওয়ায় তার উপস্থিতিতে ৪ আগস্ট অব্যাহতি দিন ধার্য করেন আদালত। এম কে আনোয়ারসহ ৩১ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণ করার মতো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় চলতি বছরের ১৯ মে মামলার দায় হতে তাদেরকে অব্যাহতির দেয়ার প্রার্থনা করেন।অপরদিকে, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন-নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।অব্যাহতি আবেদন কারীরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম, কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফুও ছাত্রদল নেতা মৃত নরুজ্জামান জনিসহ ৩১ জন।উল্লেখ্য, গত ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে ২০ দলের ডাকা হরতাল-অবরোধ চলাকালে বিএনপি ও জামায়াত-শিবিরের অজ্ঞাতনামা ১৫/২০ জন ককটেল বিস্ফোরণ ঘটায়।এ ঘটনায় ২০১৫ সালের ১৯ জানুয়ারি রমনা থানার পুলিশ পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম মামলাটি দায়ের করেন। গত ২০১৫ সালের ১৯ মে ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস ঢাকা মহানগর হাকিম আদালত অভিযোগপত্র দাখিল করেন।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top