রিপোর্টার্স বিডি ডট কম : ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। রোববার তিনি এ শ্রদ্ধা জানান পরে সেনাকুঞ্জ প্রাঙ্গণে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও অগ্রযাত্রা কামনা করে মোনাজাতে অংশ নেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook