0

9.-bnpবিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবীন চৌধুরী বীর বিক্রম-এর আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। রোববার বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহাজালাল (র.) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিলে সিলেটের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শমসের মুবীন চৌধুরীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন আপোষহীস দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমান-এর সুস্থতা ও দীর্ঘায়ু, সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা যুগ্ম আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, মহানগর সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আজমল বখত্ সাদেক, মহানগর আহ্বয়ক কমিটির সদস্য বদরুননুর সায়েক, এমদাদ হোসেন চৌধুরী, কাউন্সিলার সৈয়দ তৌফিুকল হাদী, মুফতী নেহাল উদ্দিন, সৈয়দ রেজাউল করিম আলো, সদর উপজেলা আহ্বায়ক আহমদ মিলু মিয়া, জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সৈয়দ বাবুল, মুফতী রায়হান উদ্দিন মুন্না, তাকিম আহমদ, এখলাছ মুন্না, আব্দুল মালেক, আবু হানিফ, দেলোয়ার হোসাইন খান মিশু, আলী আহমদ আলো, লুৎফুর রহমান লুতু, মাসরুর রাসেল, আহসান রাজু, রুস্তুম আলী, মিজানুর রহমান, জাহেদ, জালাল, রাহী প্রমুখ।-বিজ্ঞপ্তি


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top