0

downloadরিপোর্টার্স বিডি ডট কম :   বাংলা চলচিত্রের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র শাকিব খান ও জয়া আহসান প্রথমবারের মত ছোট পর্দায় একসঙ্গে  হাজির হয়েছেন। মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন কেমিস্ট্রি’তে এ জুটির রসায়ন আবিষ্কারের চেষ্টা করেছেন উপস্থাপক রুমানা মালিক মুনমুন।  সোমবার রাতে মাছরাঙা স্টুডিওতে এই বিশেষ পর্বের ধারণ কাজ সম্পন্ন হয়। এছাড়া জয়া ও শাকিব একসঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন। ইতিমধ্যে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী  ছবিটি মুক্তি পেয়েছে। কোরবানীর ঈদে মুক্তি পাবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু।      এই জুটি  রসায়ন দর্শক-প্রদর্শক-নির্মাতাদের পছন্দ করায় তারা প্রায় অর্ধ ডজন ছবিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন তারা। এই আলাপে শাকিব খান জানিয়েছেন, জয়া আহসান তার ড্রিমগার্ল।  এছাড়া দুজনই তাদের বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন এ অনুষ্ঠানে। এবং তাদের ঘিরে সব ধরণের সমালোচনার উত্তরও দিয়েছেন শাকিব-জয়া।  সর্বশেষ রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় কেমিস্ট্রি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top