নিউজ ডেস্ক: ৪ জুন বাসা থেকে রিকশাযোগে স্টেডিয়ামে আসছিলেন মাশরাফি বিন মর্তুজা। পথিমধ্যে বাসের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন তিনি। এখনো তার হাতে ব্যান্ডের রয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। বল করতে পারলেও ব্যাট ধরতে পারছেন না। তবে পুরোপুরি সুস্থ না হলেও ভারতের বিপক্ষে মাঠে নামবেন বলেই জানিয়েছেন তিনি।
হাতের তালুতে ব্যান্ডেজ নিয়েই অনুশীলন করে যাচ্ছেন মাশরাফি। বোলিং অনুশীলন করছেন। অবশ্য ব্যাটিং অনুশীলন করতে পারছেন না। কারণ ভালোমত ব্যাট ধরতে পারছেন না তিনি। তবে হাতে এখনো দুইদিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে ব্যাথা অনেকটাই কমে যাবে। যেহেতু বল করতে পারছেন সেহেতু ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে মাঠে দেখা যাবে মাশারফিকে। ব্যাট করতে প্রয়োজনে পরে নামবেন তিনি।
দলে মাশরাফির উপস্থিতিই খেলোয়াড়দের মানসিকভাবে বেশ এগিয়ে রাখে। তাই দলের স্বার্থেই ব্যাথা নিয়েও মাঠে নামবেন মাশরাফি।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook