0

রিপোর্টার্স বিডি ডট কম :  সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, আদর্শিক মোকাবেলায় ব্যার্থ হয়ে অবৈধ সরকার জামায়াতকে নেতৃত্বশুন্য করতেই একের পর এক শীর্ষ নেতার বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশের রায় প্রদানে বাধ্য করেছে। দেশী বিদেশী আইনজ্ঞ, আইন ও মানবাধিকার সংগঠন কর্তৃক প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনালের বিচারের পর আপিলেও জামায়াতের অন্যতম শীর্ষ নেতা সাবেক সফল সমাজকল্যান মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ডাদেশ বহাল রাখার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তির সকল পথ বন্ধ করে দেয়া হল।

জাতি এই রায়ে হতবাক হয়েছে। ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেয়া ও অত্যন্ত সততার সাথে মন্ত্রীত্ব পালন করাই ছিল জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের একমাত্র অপরাধ। দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালনের মাধ্যমে দেশবাসী এই ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতি অনাস্থা জানাল। এই অন্যায় ও প্রতিহিংসার রায় বাতিল করে জননেতা মোজাহিদ সহ নেতৃবৃন্দকে মুক্তি দিন।

 

 

 

 

dgrtretert

বুধবার জামায়াত কেন্দ্র আহুত ২৪ঘন্টার হরতাল চলাকালে সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং শেষে মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। আপিলে জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোজাহিদের মৃত্যুদন্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে আহুত হরতালে পৃথক মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

নগরীর শিবগঞ্জ, কাজীটুলা, দক্ষিণ সুরমা ও শাহপরান গেইট এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, মশাহিদ আহমদ, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, শহিদ আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দ ন্যায় বিচার প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে জামায়াত কেন্দ্র আহুত আহুত ২৪ ঘন্টার হরতাল সফল করায় পরিবহন মালিক, শ্রমিক, ব্যাবসায়ী নেতৃবৃন্দ সহ সিলেটবাসীকে অভিনন্দন জানান


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top