ধর্মপাশা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গতকাল মঙ্গলবার আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিবার্ষিকী উদযাপিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন সমর্থিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদের নেতৃত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের নেতৃত্বে আলাদা আলাদা ভাবে নেতাকর্মীরা এ দিবসটি উদযাপন করেছেন। সকাল ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর ই্উপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহেমদ বিলকিস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউ,পি চেয়ারম্যান মো.মোকাররম হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক ও জয়শ্রী ইউপি চেয়ারম্যান মহসীন আহমেদ, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও চামরদানী ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না, উপজেলা যুবলীগের আহবায়ক জুবায়ের পাশা হিমু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.এনামুল হক, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক আলী ইউনুস, ছাত্রলীগ নেতা আল আমিন খান, কামরান আহমেদ,তালুকদার জাকির প্রমুখ। সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে ওইদিন বিকেল চারটায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এটি এম নাজিম উদ্দিন আল আজাদ, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আরফান আলী, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন শাহ, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা সেলিম আহম্মেদ, নূরুল হুদা মুকুল, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক বিকাশ রঞ্জন সরকার, যুগ্ম আহবায়ক রোকন উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা সেলিম আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা আকাশ চৌধুরী প্রমুখ। সভা শেষে এক বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।##
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook