0

th রিপোর্টার্স বিডি ডট কম : নামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ মহিলা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে।জানা গেছে, খাশিলা গ্রামের আকিবুর রহমান ও আব্দুল তাহিদের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছে। এরই জের ধরে ২৩ জুন মঙ্গলবার দুপুরে আব্দুল তাহিদ পক্ষের ৩ শিশু স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আকিবুর রহমান পক্ষের মহিলারা শিশুদের মারপিট করেন।খবর পেয়ে আব্দুল তাহিদ পক্ষের মহিলারা ছুটে আসলে প্রথমে দুই পক্ষের মহিলাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে আকিবুর রহমান পক্ষের পুরুষদের হামলায় আব্দুল তাহিদ পক্ষের ২ মহিলা কছিরুন নেছা (৩৬) ও সুফিয়া বেগম (৩৭) গুরুত্বর আহত হন।আহতদের আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে আকিবুর পক্ষের আহত হেপি বেগমকে (২২) নামের আরেক মহিলাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top