0
 india-team20150622114142

রিপোর্টার্স বিডি ডট কম : টাইগারদের কাছে সিরিজ হারের পর ধোনি, কোহলিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্বিতীয় ওয়ানডেতে হারার পর ভারতের বিভিন্ন প্রদেশে বিক্ষোভ মিছিল হয়েছে। তারা ধোনির নেতৃত্বের সাথে সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন। দেশে ফেরার পর ক্রিকেটাররা হামলার শিকার হতে পারেন এ আশঙ্কাও করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোববার রাতে ভারতের বিভিন্ন মিডিয়ার অনলাইনে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
এদিকে, ২৪ জুন শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড জরুরি সভায় বসতে পারে। সেখানে ধোনিদের ব্যর্থতার জন্য তদন্ত কমিটি গড়ার সুপারিশ আসতে পারে। তবে এ মুহূর্তে তাদের বোর্ড তদন্তের কথা ভাবছে না। সিরিজ হারে ভারতজুড়ে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাতে ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ক্রিকেটারদের নিরাপত্তা চেয়ে চিঠি দিতে পারে বলে জানা গেছে।অপরদিকে, ওয়ানডেতে টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের কাছে সিরিজ হারের বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

-


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top