নিউজ ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে বজ্রপাতে আজম আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইগদারা পূর্ব নোয়াগাও গ্রামের বাসিন্দা । তিনি হারিছ উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) বিকাল ৩ টায় আজম আলী জমিতে কৃষি কাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। সংজ্ঞাহীন অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook