রিপোর্টার্স বিডি ডট কম : তাহলে কি সরকারিভাবেই চাষ হচ্ছে গাঁজা? সরকারি কর্মচারীরাই গাঁজা বিক্রি করে আয় করছেন অর্থ? এমন প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। কারণ বগুড়ার সোনাতলা পৌরসভা চত্বরে গাঁজা চাষ করছেন পৌরকর্মচারীরা।এতদিন পর সোমবার বিষয়টি জানতে পারে পুলিশ। যথারীতি দুপুরে পৌরসভায় অভিযানে যায় তারা। এরপর পৌর চত্বর থেকে ১২টি গাঁজার গাছ উদ্ধার করে। এসময় আটক করা হয় তিন কর্মচারীকে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দুটার দিকে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোনাতলা পৌরসভা চত্বরে অভিযানে যায়। তারা পৌর ভবনের পেছন থেকে ১২টি গাঁজার গাছ উদ্ধার করে। পৌর চত্বরে গাঁজা চাষ করার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে পুলিশ। এরা হলো- পৌরসভায় মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত পরিছন্নকর্মী মনোয়ারুল (২৮) ও উজ্জল (২৫) এবং নৈশপ্রহরী রফিকুল ইসলাম (৩০)।সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম হোসেন বাংলামেইলকে জানান, পৌর চত্বর থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গাঁজা চাষ করার অভিযোগে আটক করা হয়েছে তিন কর্মচারীকে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook