রিপোর্টার্স বিডি ডট কম : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন প্রকাশ করতে যাচ্ছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপার আধুনিক গানের অডিও অ্যালবাম ‘পদ্মপুকুর’। অ্যালবামটিতে গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল, জুলফিকার রাসেল, এস আই শহীদ, হুমায়ুন কবির এবং অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মাইনুল ইসলাম খান।অ্যালবামটিতে মোট ৮টি গান রয়েছে। গানগুলো হলো পদ্মপুকুর, কবিতার ফুল , জানিনা কেন তুমি, মুশলধারায় বৃষ্টি, মনের পাখি, নীলাঞ্জনা-২, তোমায় চাই ও যারে উড়ে যা।অ্যালবামটি প্রসঙ্গে কনক চাঁপা বলেন, ‘চেষ্টা করেছি অ্যালবামটিতে ভালো কিছু গান করতে এবং অনেক যত্ন করে অ্যালবামটির গানগুলো করেছি। দেশবরেন্য কয়েকজন গীতিকার অ্যালবামটির গানগুলো লিখেছেন। আশা করি শ্রোতারা অ্যালবামটির গান গুলো শুনে অবশ্যই ভালো লাগবে বলে আমার বিশ্বাস। অ্যালবামটির সফলতা নিয়ে আমি খুবই আশাবাদি।’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook