0

Nasim-N-md20150625140417স্বাস্থ্যসেবায় দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা : নাসিমরিপোর্টার্স বিডি ডট কম :   কোনো সেবা প্রতিষ্ঠানেই দুর্নীতি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দুর্নীতির কেনো প্রমাণ পাওয়া গেলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।   বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় এমপি আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।  প্রশ্নকর্তা মন্ত্রীর কাছে জানতে চান, দেশের হৃদরোগের একমাত্র বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। এ হাসপাতালটি দেশের সব শ্রেণি-পেশার মানুষের হৃদরোগ চিকিৎসার ভরসাস্থল হওয়ার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। অনিয়ম দুর্নীতিতে ডুবে আছে প্রতিষ্ঠানটি। উৎকোচ ছাড়া এক পা নড়েন না সেখানকার অধিকাংশ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী। সরকার জনস্বার্থে হাসপাতালের সব দুর্নীতি অনিয়ম দুর্নীতি রোধকল্পে কোনো পদক্ষেপ নেবেন কি না?   এর জবাবে মন্ত্রী বলেন, কোনো সেবা প্রতিষ্ঠানেই দুর্নীতি গ্রহণযোগ্য নয়। শুধু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল নয়, যে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানেই দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।   আ.ফ.ম, বাহাউদ্দিন নাসিমের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে ৩ হাজার ৩৯৩টি ডাক্তারের পদ শূণ্য রয়েছে। এরমধ্যে অধ্যক্ষ পদ ৫টি, উপাধ্যক্ষ ০১টি, অধ্যাপক ২৮২টি, সহযোগী অধ্যাপক ৩৭৯টি, সহকারি অধ্যাপক ৫১৯টি, সিনিয়র লেকচারার ০১টি, জুনিয়র লেকচারার ০৪টি, সিনিয়র কনসালটেন্ট ১৫১টি, জুনিয়র কনসালটেন্ট ১৮৫৬টি, ইউএইচএফপিও/ সমমান ১১৪টি এবং অন্যান্য পদ শুণ্য রয়েছে ৮১টি। বিভাগীয় পদোন্নতি কমিটির মাধ্যমে পদোন্নতি দিয়ে এসব পদ পূরণে সরকার তৎপর রয়েছে বলেও জানান তিনি।   মো. মামুনুর রশিদ কিরণের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে মোট সক্ষম দম্পতি ২ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৯৭৬ জন। এদের মধ্যে পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পতি ২ কোটি ১১ লাখ ৬৮ হাজার ৩০৮ জন। এতে শতকরা ৭৮ দশমিক ৬ জন দম্পত্তি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছেন।  প্রতি বছর একবার দম্পতিদের বয়স, সন্তান সংখ্যা ও পদ্ধতিভিত্তিক এ সংখ্যা নির্ণয় করা হয়েছে।   তিনি আরো জানান, ২০১৪ সালে সারাদেশে শূন্য সন্তানবিশিষ্ট সক্ষম দম্পতি ছিলো ২৩ লাখ ২২ হাজার ৩৪৪ জন। যাদের  মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারী সংখ্যা ছিলো ৮ লাখ ৩০ হাজার ৪৩৯ জন। অর্থাৎ, শতকরা ৩৫ দশমিক ৭৫ জন। এদের মধ্যে ১১ লাখ ৭৬  হাজার ১৭৯ জন কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেনি এবং ৩ লাখ ১৫ হাজার ৭১৬ জন ছিলেন গর্ভবতী।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top