0

শ্বশুরবাড়ির-৪-জনকে-খুন-জামাই-আটকরিপোর্টার্স বিডি ডট কম :   জেলার পাঁচবিবি উপজেলার ভিমপুর আদিবাসী পল্লীতে পরকীয়ার জেরে শাশুড়ি, শ্যালিকা, ফুফাশ্বশুর ও নিজ শিশুসন্তানকে কুপিয়ে ও গলা কেটে খুন করেছে জামাই।  এছাড়া স্ত্রীকে কুপিয়ে মারাত্মক আহত করেন। এ ঘটনায় জামাই সুমনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৩টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহতরা হলেন- নিজ শিশুসন্তান সানি (৭), শাশুড়ি সন্ধ্যারাণী মার্ডি (৪৯), শ্যালিকা তেরেজা মার্ডি (১৮) ও ফুফা শ্বশুর মাইকেল (৫৩)।পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সুমনের স্ত্রী শশীলা মার্ডির সঙ্গে প্রতিবেশী এক যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সুমন স্ত্রীর এ অনৈতিক সম্পর্কের বিষয়টি শ্বশুর-শাশুড়িকে একাধিকবার জানালে তারা কোনো কর্ণপাত করেনি বা ব্যবস্থা নেয়নি। গতরাতে (শুক্রবার রাতে) সুমন শ্বশুড়বাড়িতে এসে স্ত্রীকে আগের মতোই পরকীয়ায় জড়িত জানতে পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে । এ নিয়ে স্ত্রীর সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাপাতি দিয়ে স্ত্রীকে কুপিয়ে আহত করেন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে নিজ শিশুসন্তান, শাশুড়ি, শ্যালিকা ও ফুফা শ্বশুড়কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।পরে পুলিশ খবর পেয়ে এসে সুমনকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত স্ত্রী শশীলা মার্ডিকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top