0

6. rapeনিউজ ডেস্ক::
নার্সের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গোপালগঞ্জ থেকে বরিশালে এনে এক স্কুলছাত্রীকে (১৬) ৪ দিন আটকে রেখে ধর্ষণ করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধর্ষক হুমায়ুন সরদারকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।

থানার ওসি মো. সাজ্জাদ হোসেন ধর্ষিতার বরাত দিয়ে জানান, গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের সোবাহান সরদারের ছেলে হুমায়ুন সরদারের সঙ্গে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরের বাসিন্দা নবম শ্রেনীর এক ছাত্রীর দীর্ঘদিন পূর্বে পরিচয় হয়। সে সূত্রে ওই ছাত্রীর পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে হুমায়ুন ছাত্রীকে নার্সিংয়ে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখায়।

চাকুরির প্রলোভনে পড়ে ওই স্কুলছাত্রী শুক্রবার দুপুরে তার গ্রামের বাড়ি থেকে গৌরনদীতে আসেন। ওইদিনই স্কুল ছাত্রীকে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক শুক্র ও শনিবার ধর্ষণ করে হুমায়ুন।

ওসি আরও জানান, রোববার হোটেল থেকে স্কুলছাত্রীকে হুমায়ুন তার বাড়িতে এনে আবারো ধর্ষণ করে। সোমবার কৌশলে স্কুলছাত্রী মোবাইল ফোনে বিষয়টি তার বাড়ির লোকজনদের জানায়। পরে তার স্বজনেরা এসে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। তাৎক্ষনিকভাবে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষিতাকে উদ্ধার ও ধর্ষক হুমায়ুনকে গ্রেফতার করেন। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top