0

Arrest_sm__910776938নিউজ ডেস্ক:: নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে রংপুরে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাত থেকে বুধবার (১৭ জুন) দুপুর পর্যন্ত জেলার কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, গঙ্গাচড়া ও মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,  অগ্নিসংযোগ, নাশকতা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top