মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জুয়ারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) ভোরে এদের আটক করা হয়।
আটক জুয়ারিরা হলেন- মোস্তাফিজুর রহমান (২৯), শাহাজান মিয়া (৩০), নুর হোসেন (৪০), কামাল হোসেন (৪২), জাবেদ মিয়া (৩৮), কাউছার আহমদ (২৭) ও আলামিন মিয়া (২৯)। তাদের বাড়ি মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম জানান, রাতে শহরের বিভিন্ন এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook