খেলাধুলা ডেস্ক: মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ভারতের ব্যাটসম্যানরা। এই বাঁহাতি পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে বড় সংগ্রহ গড়তে পারেনি অতিথিরা।ভারত ইনিংসের ৪৪তম ওভারে বৃষ্টি নামলে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে।রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায় ভারত।প্রথম ওভারেই আঘাত হানেন প্রথম ওয়ানডের সেরা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। তার বলে পয়েন্টে সাব্বির রহমানের দুর্দান্ত ক্যাচে পরিণত হন রোহিত শর্মা।দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ৭৪ রানের জুটিতে প্রতিরোধ গড়েন শিখর ধাওয়ান। বিপজ্জনক হয়ে উঠা এই জুটি ভাঙার কৃতিত্ব নাসির হোসেনের।এলবিডব্লিউর ফাঁদে ফেলে কোহলিকে বিদায় করার পর ধাওয়ানকেও ফেরান নাসির। অর্ধশতকে পৌঁছে তার বলে লিটন দাসের গ্লাভসবন্দি হন ধাওয়ান। মুশফিকুর রহিমের বদলে এই ম্যাচে কিপিং করা লিটনের প্রথম ওয়ানডে ডিসমিসাল তিনিই।২ উইকেটে ১০৯ রানের সুবিধাজনক অবস্থানে থাকা অতিথিরা বড় ধাক্কা খায় এক রানের ব্যবধানে ধাওয়ান ও অম্বাতি রাইডুর বিদায়ে। অজিঙ্কা রাহানের বদলে দলে ফেরা রাইডু ক্যারিয়ারে প্রথমবারের মতো শূন্য রানে আউট হন। রুবেল হোসেনের বলে কাট করতে গিয়ে নাসিরকে ক্যাচ দেন তিনি।১১০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া ভারত প্রতিরোধ গড়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নার ব্যাটে। ৫৩ রানের জুটিতে ধাক্কা সামলে দলকে লড়াইয়ের পুঁজি গড়ার দিকে নিয়ে যান এই দুই জনে।তবে দ্বিতীয় স্পেলে ফিরে ভারতের স্বপ্ন ভেঙে দেন মুস্তাফিজ। পাওয়ার প্লের প্রথম ওভারেই (৩৬তম) রায়নাকে ফিরিয়ে বিপজ্জনক জুটি ভাঙেন তিনি। তার কাটার বুঝতে না পেরে লিটনের গ্লাভসে জমা পড়েন রায়না।এক ওভার বিরতির পর আবার আঘাত হানেন মুস্তাফিজ। এই বাঁহাতি পেসারের দুর্দান্ত দুই বলে ফিরে যান ভারতের সবচেয়ে বড় ভরসা ধোনি ও অক্ষর প্যাটেল। মুস্তাফিজের স্লোয়ারে পুরোপুরি বিভ্রান্ত হয়ে সৌম্য সরকারকে সহজ ক্যাচ দেন ধোনি আর এলবিডব্লিউর ফাঁদে পড়েন দলে ফেরা অক্ষর।মুস্তাফিজ ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চমৎকার বোলিংয়ে পাওয়ার প্লেতে ১৭ রান তুলতেই ৩ উইকেট হারায় ভারত।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook