রিপোর্টার্স বিডি ডট কম : নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কালাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
সোমাবার ভোরে ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধের ওই ঘটনায় পুলিশেরও পাঁচ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানায়।আহতরা হলেন; সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহমেদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল হাসান, কনস্টেবল সুলতান, মোজাম্মেল ও সোহেল।আহত এএসআই কামরুল হাসান জানান, ভোরে রডবোঝাই একটি ট্রাক (রংপুর-ট-৮১৭৩) ফতুল্লা পোস্ট অফিসের কাছে তুফানী জামে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। ওই সময় ট্রাকচালককে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। ট্রাকটি ঢাকা থেকে আসছিল।তিনি জানান, ট্রাকটি তাদের মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাইক্রোবাসটি পিছু নিলে ‘ডাকাত’রা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে কালাম নামে এক ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। অন্যরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়।পরে ট্রাকের ভেতর থেকে তিনটি রামদা, সুইস গিয়ার ও একটি কাটার উদ্ধার করা হয় বলেও জানান এএসআই কামরুল হাসান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook