রিপোর্টার্স বিডি ডট কম : আর সপ্তাহ খানেক পরেই শহিদ কাপুরের বিয়ে। এরই মধ্যে পোশাক থেকে শুরু করে খাবারের মেনু ও অতিথিদের তালিকা প্রস্তুত। এখন শুধু অতিথিদের দাওয়াত দেয়ার পালা। তবে সেই দাওয়াত দিতে গিয়েই সবাইকে চমকে দিলেন শহিদ। কারণ সবার আগে কার্ড পৌঁছেছে হায়দ্রাবাদের নবাব প্রাসাদে।আর এতেই শুরু হয়ে গেছে বলিঊড পাড়ায় জোর গুঞ্জন। শহিদ বিয়ের প্রথম কার্ড পাঠিয়েছেন সাবেক প্রেমিকা কারিনাকে। প্রথানুযায়ী বিয়ের প্রথম কার্ড দেওয়া হয় সবচেয়ে কাছের মানুষকে। তাই প্রশ্ন উঠেছে এখনো কি কারিনার জন্য সফট কর্নার রয়েছে শহিদের মনে। অবশ্য এ বিষয়ে মুখে তালা দিয়েছেন ‘জব উই মেট’ জুটি।
উল্লেখ্য, বছর দুয়েক আগেও একে অপরের মুখ দেখতেন না শহিদ-কারিনা। এবার দূর হলো সম্পর্কের তিক্ততা। ‘উড়তা পাঞ্জাব’ নামে একটি সিনেমায় তারা একসঙ্গে কাজও করছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook