0

রিপোর্টার্স বিডি ডট কম : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট জেলা বারের সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে। হার্ট ও কিডনীরোগে আক্রান্ত সৈয়দ আবু নছরকে গতকাল শুক্রবার দুপুর ১২টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ নুরজাহান হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে রাজধানীর পান্থপথস্থ স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আওয়ামী লীগের প্রবীন এ নেতার রোগমুক্তির জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন তাঁর ছোট ভাই সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু।
প্রসঙ্গত, অ্যাডভোকেট সৈয়দ আবু নছর টানা ২ বার সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, ২ বার সাধারণ সম্পাদক ও একবার সিলেট জেলা বারের পিপি ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাডভোকেট সৈয়দ আবু নছরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের জুন মাসে প্রাদেশিক সরকার সম্পর্কিত একটি কর্মশালায় এ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে লন্ডন ও জার্মানিতে পাঠান।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top