রিপোর্টার্স বিডি ডট কম : সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতা ও অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত চট্টগ্রাম মহানগর যুবদল ও ছাত্রদলের কমিটি ঘোষিত হচ্ছে খুব শিগগিরই। তবে কমিটি গঠনকে কেন্দ্র করে সক্রিয় হচ্ছে ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা। কমিটিতে স্থান পেতে ঢাকামুখী লবিংয়ে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। কমিটিতে কাঙ্খিত পদ পেতে অনেকে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতাদের সাথে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অগাস্ট মাসের মধ্যে ঘোষিত হতে পারে এই কমিটি।
বিএনপি সূত্রে জানা যায়, ঝিমিয়ে পড়া সংগঠনকে শক্তিশালী করতে নতুন মুখ আসতে পারে কমিটিতে। কমিটি গঠনের ক্ষেত্রে গ্রুপিং রাজনীতির চেয়ে আন্দোলন সংগ্রামে সংক্রিয় ও ত্যাগী নেতাদের বিষয়টি প্রাধান্য দেয়া হচ্ছে। মহানগর যুবদলের বর্তমান সাধারণ সস্পাদক মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর আলম রাসেলকে সাধারণ সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট যুবদলের কমিটি গঠন হতে পারে। এছাড়াও মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন নগর ছাত্রদলের সাবেক সভাপতি নাজিমুর রহমান ও নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।ছাত্রদলের চন্দগাঁও থানার সভাপতি মোশাররফ হোসেন খানকে সভাপতি ও চট্টগ্রাম ল’ কলেজরে সাবেক ভিপি ও নগর ছাত্রদলের সাংগঠিক সম্পাদক এইচ এম রাশেদকে সাধারণ সম্পাদক করে ঘোষণা হতে পারে নগর ছাত্রদলের কমিটি। এছাড়াও মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন নগর ছাত্রদলের সহসভাপতি গোলাম মর্তুজা ও ফজলুল করিম সুমন। সভাপতি পদে মো: রাশেদকে মনোনয়ন দিলে গোলাম মর্তুজা অথবা ফজলুল করিম সুমনকে সাধারণ সম্পাদক করা হতে পারে।সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন দীপ্তি ও আহমেদুল আলম রাসেল দীর্ঘদিন যাবত একই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক থেকে নগর ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন। দুই জনেরই স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে ভালো ইমেজ রয়েছে। বিগত আন্দোলনে সংক্রিয় থাকায় তাদেও বিরুদ্ধে রয়েছে ২০/২৫টি করে মামলা। তাই তাদেরকে দিয়ে নতুন কমিটি করার চিন্তা করছে হাইকমান্ড।সূত্রে আরো জানা যায়, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে ছাত্রদল ও যুবদলের চার জনকে সাংগঠনিক সম্পাদক করা হতে পারে। এবং কমিটি গঠনের ক্ষেত্রে চট্টগ্রামের সিনিয়র নেতৃবৃন্দকে নির্লিপ্ত থাকতে নির্দেশ দেয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে। নগর যুবদলের কমিটি গঠনের তদারকির জন্য ও ঝিমিয়ে পড়া কর্মীদেও চাঙ্গা করতে ছাত্রদলের সাবেক এক সাধারণ সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা যায়। তিনি গোপনে সম্ভাভ্য পদ প্রার্থীদের খোঁজ খবর নিচ্ছেন বলে জানা যায়।এছাড়াও চট্টগ্রামের পাঁচ জন ছাত্র নেতাকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দিতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র। এদের মধ্যে রয়েছে উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম নুরু, চবি, ও ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ ও মহানগররের দুই জন এবং দক্ষিণ জেলার একজন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook