0

রিপোর্টার্স বিডি ডট কম : 2049 পদ-প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করছেন। নেতাকর্মীরা বলছেন, সম্মেলন না হলেও ঢাকা থেকে কমিটি ঘোষণা হতে পারে। তারা সম্মেলন না হওয়ার জন্য কেন্দ্রের খামখেয়ালীপনাকেই দায়ী করছেন। জেলা ছাত্রলীগ নেতা দেওয়ান এনায়েত রেজা চৌধুরী জিসান বলেন- সম্মেলন বা ঘোষিত কমিটির ব্যাপারে এখনো কোনকিছু বলা যাচ্ছে না। তবে কেন্দ্রের কাছে আমাদের দাবি, মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি আসুক জেলা ছাত্রলীগে। জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবুল আহসান শিহাব বলেন- এক বছরের কমিটি ৪ বছর হয়ে গেছে। এখনো সম্মেলনের কোনও লক্ষণ দেখছি না। তবে ঢাকা থেকে কমিটি ঘোষণা হওয়ার সম্ভাবণা বেশি। জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ বলেন- সম্মেলনের ব্যাপারে এখানো কেন্দ্র থেকে কোন নির্দেশনা আসেনি। তারা যে নির্দেশ দিবে আমরা তাই পালন করবো। ২০১১ সালে ফজলে রাব্বী স্মরণকে সভাপতি ও রফিক আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে কেন্দ্র। পরবর্তীতে সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক রেখে ২০১৪ সালে ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় বর্তমান কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top