0

অর্জুন কাপুরের সঙ্গে অর্পিতা খান

রিপোর্টার্স বিডি ডট কম : অর্জুন কাপুরের সঙ্গে অর্পিতা খান‘মিস্টার ইন্ডিয়া’ ছবির প্রযোজক বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর। বছর তিনেক আগে ‘ইশকজাদে’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। ‘গুন্ডে’, ‘টু স্টেটস’সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন। আজ তাঁর বহু ভক্ত জুটলেও একটা সময়ে পেশাজীবনের পাশাপাশি ব্যক্তিজীবনে কঠিন সময় পার করতে হয়েছে তাঁকে। ‘দাবাং’ তারকা সালমান খানের সঙ্গে অর্জুনের সখ্য অনেক দিনের। অর্জুন তাঁর সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন খান সাহেবকে। সালমানের বোন অর্পিতা খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অর্জুন। কিন্তু টেকেনি সেই প্রেম। গতকাল ২৬ জুন ছিল অর্জুনের ৩০ তম জন্মদিন। এদিন টুইটারে যোগ দেওয়ারও এক বছর পূর্ণ করেন তিনি। অর্জুনের ৩০ তম জন্মদিনে তাঁর অতীত জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের কথা জানাতে অর্জুন-অর্পিতার প্রেমের গল্প তুলে ধরা হয়েছে ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে। যেভাবে শুরু অর্জুন কাপুরের বয়স তখন মাত্র ১৮ বছর। বলিউডে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। আর তাঁকে পথ দেখাচ্ছিলেন সালমান খান। সেসময়েই ধীরে ধীরে সালমানের বোন অর্পিতার সঙ্গে অর্জুনের সখ্য গড়ে ওঠে। প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন-অর্পিতা।একটা সময়ে এমন মুটিয়ে যাওয়া শরীর ছিল অর্জুন কাপুরের। অর্পিতার সঙ্গে প্রেমের কথা সালমান ও তাঁর পরিবারকে বলে দেন অর্জুন অর্পিতার সঙ্গে প্রেমের কথা গোপন করেননি অর্জুন। শুরুর দিকে ভয় পেলেও পরে সালমান ও তাঁর পরিবারের সবার কাছে অর্পিতার সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকার করে নেন। সালমানের সমর্থন শুরুতে অর্পিতার সঙ্গে অর্জুনের প্রেমের বিষয়টি জানতে পেরে অবাক হন সালমান। কিন্তু পরে তিনি বিষয়টিকে মেনে নেন। শুধু তাই নয়, বরাবরই অর্জুনের পাশে থেকেছেন সালমান। দুই বছরের প্রেমের তরী অর্জুন দাবি করেছিলেন, অর্পিতা তাঁর জীবনের একমাত্র ও প্রথম প্রেম। অর্পিতার আগে আর কারও সঙ্গেই এত গভীর প্রেমের সম্পর্কে জড়াননি তিনি। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি অর্জুন-অর্পিতার প্রেম। মাত্র দুই বছর প্রেমের তরী বেয়েছেন তাঁরা। প্রেমের ইতি সম্পর্কে জড়ানোর দুই বছরের মাথায় প্রেমের ইতি টানেন অর্পিতা ও অজু‌র্ন। বিচ্ছেদের পর পুরোপুরি ভেঙে পড়েন অর্জুন। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘তখন আমার ওজন ছিল ১৪০ কেজি। ‘‘সালাম-এ-ইশক’’ ছবিতে নিখিল আদভানির সহকারী হিসেবে কাজ করছিলাম। তখন আমার প্রেমিকা ছিল। নিয়মিত পার্টিতে যেতাম। ভাবতাম, জীবনটা ঠিক পথেই এগোচ্ছে। ২২ বছর বয়সে প্রথম ছবি পরিচালনা করার স্বপ্ন দেখতাম। কিন্তু হঠাৎ করেই সে (অর্পিতা) আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। আমি আমার ভবিষ্যৎ নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি।’ বিচ্ছেদের পরও অর্জুনের পাশে সালমান অর্পিতার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর সালমানের সাহায্য চান অর্জুন। সালমানও সাহায্যের হাত বাড়িয়ে দেন। এ প্রসঙ্গে অর্জুনের ভাষ্য ছিল, ‘অর্পিতার সঙ্গে বিচ্ছেদের পরও আমি সালমানের সঙ্গে ঘুরে বেড়িয়েছি। সেসময় তিনি ছিলেন আমার বাবার মতো, বন্ধু, বড় ভাই এবং সবকিছু।’


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top