রিপোর্টার্স বিডি ডট কম : হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদী এলাকায় ১০টি বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করেছে টাস্কফোর্স। শনিবার দুপুরে পরিবেশ অধিদফতরের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে পিয়াইন নদীর তীরবর্তী কান্দুবস্তী ও জাফলং চা-বাগান এলাকায় ১০টি বোমা মেশিন জব্দ করে এগুলো ধ্বংস করা হয়। এ সময় পরিবেশ অধিদফতর সিলেটের পরিদর্শক পারভেজ আহমেদ, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান হামিদুল হক ভূইয়া বাবুল, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী, ইউপি সদস্য সারভেন মাহালীসহ পুলিশ ও আনসার ভিডিপির ৩০-৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহ উদ্দিন জানান, জাফলংয়ের পিয়াইন নদী ও তদসংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook