রিপোর্টার্স বিডি ডট কম : মায়ানমার বর্ডার গার্ড পুলিশ’র (বিজিপি) হাতে অপহৃত হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাক মুক্তি পেতে যাচ্ছেন।
সোমবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে রোববার (২১ জুন) মায়ানমার বর্ডার গার্ড পুলিশ’র (বিজিপি) হাতে রাজ্জাক বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অপহৃত হন।
নাম প্রকশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, খুব দ্রুত রাজ্জাককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ঢাকায় নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত মায়ো মিন্টোর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা হয়েছে। মায়ানমার এ বিষয়টি আর বাড়াতে চায় না বলে জানিয়েছে। তিনি আরও জানান, দু’দেশের সীমান্ত এলাকা মংডুতে রাজ্জাককে হস্তান্তর করা হবে। এটি এখন শুধু সময়ের ব্যাপার। কিছু আনুষ্ঠানিকতা শেষ করে বিজিপি রাজ্জাককে ফেরত দেবে বিজিবির হাতে।
ওই কর্মকর্তা জানান, ১৯৮০ সালের বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী, সরকারের নিরাপত্তা বাহিনীর কেউ ভুল করে দু’দেশের যে কোনো অঞ্চলে প্রবেশ করে ধরা পড়লে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যামে তাকে ফিরিয়ে আনা যাবে। মায়ানমার এ বিষয়টি উপলব্ধি করতে পেরে রাজ্জাককে খুব দ্রুত ফেরত দিতে যাচ্ছে। রাজ্জাকের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বলিয়াবাড়ি গ্রামে। রোববার (২১ জুন) স্ত্রী আসমা বেগমের কোলজুড়ে আসে একটি পুত্র সন্তান। কিন্তু বাবা বিজিবি সদস্য মায়ানমারের কারাগারে বন্দি। তাই সন্তান হওয়ার পরও আনন্দ নেই মা আসমার। নতুন অতিথি এলেও পরিবারটি রয়েছে বেদনায়।
ওই কর্মকর্তা জানান, নতুন ছেলের বাবাকে আর কষ্ট দিতে চায় না মায়ানমার কর্তৃপক্ষ। অনেকটা ছেলের সূত্রেই মুক্তি পেতে যাচ্ছেন রাজ্জাক। এদিকে, ইতোমধ্যেই বিজিপির মাধ্যমে রাজ্জাককে বাবা হওয়ার খবর জানিয়েছে বিজিবি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook