0

Shamim-L20150625160244রিপোর্টার্স বিডি ডট কম :   তরুণ অভিনেতা জামশেদ শামীমের কাহিনী ও চিত্রনাট্যে সম্প্রতি নির্মিত হল ঈদের বিশেষ নাটক ‘একটি শর্ত’ । যৌথভাবে নাটকটি পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান ও সাবিনা আনমন।এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, স্বাধীন খসরু, শেলী আহসান, জামশেদ শামীম, আজমেরী আশা, অন্তু করিম, রেজাউর রহমান রিজভী, সুজন হাবিবসহ আরো অনেকে।নাটকটির গল্প সম্পর্কে জামশেদ শামীম জানালেন, গল্পটি নাটক নির্মাণ নিয়ে গড়ে উঠেছে। এখানে দেখানো হবে একজন নাট্য নির্মাতা নাটক নির্মাণ করতে গেলে তাকে কত জনের শর্ত মানতে হয়।‘একটি শর্ত’ নাটকটি আসছে রোজার ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারের কথা রয়েছে।প্রসঙ্গত, থিয়েটার থেকে উঠে আসা তরুণ নাট্যকার ও অভিনেতা জামশেদ শামীম বর্তমানে টিভি নাটকে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। সাদিয়া ইসলাম মৌয়ের বিপরীতে বিগ বাজেটের টেলিছবি ‘কিরণবালা’তে কাজ করে আলোচনায় আসেন তিনি। এছাড়াও বর্তমানে বেশ কিছু টিভি নাটক ও টেলিছবিতে অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে।বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করছেন এই অভিনেতা। আগামীতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে দর্শকদের জন্য চমক নিয়ে আসছেন বলে জানিয়েছেন তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top