রিপোর্টার্স বিডি ডট কম : রাজধানীর পল্লবীতে ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সজিব নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। নির্যাতিত শিশুটি মিরপুর মনিপুর স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। জানা গেছে, পল্লবীর ৮ নম্বর এভিনিউয়ের মেহেদীবাগ এলাকায় সজিব নামের এক বখাটে সজিব দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে চকলেট দেওয়ার কথা বলে নির্জন এলাকায় নিয়ে যায়। এরপর শিশুটি স্পর্শকাতর জায়গা স্পর্শ করাসহ ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এসময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটকের পর পল্লবী থানায় পুলিশে সোপর্দ করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাদন ফকির শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক যুবক শিশুটিকে ধর্ষণ করতে পারেনি। আটক সজিব শিশুটির ধর্ষণের চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে। – See more at:
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook