0

10. khunনিউজ ডেস্ক::
বান্দরবানের কুহালং ইউনিয়নে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনও একসময় ক্যামলং এলাকার একটি খামার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সামিরা বেগম (৩০) ও তার ছেলে সৈয়দ নুর (৪) এবং মোঃ আমিন (৪৫) ও তার ছেলে জুনায়েদ (১২)। সামিরা ও আমিন আপন ভাইবোন।

পুলিশ সূত্রে জানা গেছে, কুহালং ইউনিয়নের ক্যামলং এলাকার একটি খামার বাড়িতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করতেন। প্রথম স্ত্রীর সঙ্গে আমিনের দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এর জের ধরে প্রথম স্ত্রী তাদের হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনার পর আমিনের প্রথম স্ত্রীকে ধরতে ক্যামলং এর আশেপাশের এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে।

পুলিশের ধারণা, এরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা। তারা মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে দীর্ঘদিন ধরে ওই খামার বাড়িতে বসবাস করছিলেন। সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেয়ারম্যান সানুপ্রু মারমা বলেন, নিহতরা সেগুন বাগানে কাজ করতেন।

বান্দরবান সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top