নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ-ভারত স্থলসীমা চুক্তির সফলতার জন্য নাগরিক কমিটির গণসংবর্ধনা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার পর শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যোনে সভাস্থলে উপস্থিত হন ।এর আগে সভাস্থলে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর হাজার-হাজার নেতাকর্মী উপস্থিত হন।
প্রসঙ্গত, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নেতৃত্বে ২০১ নাগরিক কমিটির ব্যানারে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্দেশে অভিজ্ঞানপত্র পাঠ করেন অধ্যাপক আনিসুজ্জামান। অভিজ্ঞানপত্রে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকে দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে নবদিগন্তের সূচনা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook