0

নিজস্ব প্রতিবেদক : দাম্পত্য জীবনে কলহের জের ধরে সিলেটে দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এক স্ত্রী হত্যা করেছে স্বামীকে। আরেক স্বামী খুন হয়েছে বিয়ের ৪ দিন পর। পুলিশ একজনের স্ত্রীকে গ্রেফতার এবং আরেকজনের স্ত্রীকে আটক করেছে।
সোমবার দুপুরের দিকে সিলেট সদর উপজেলার মোকামেরগুল এলাকা থেকে ৬ দিন ধরে নিখোঁজ পাথর ব্যবসায়ী আলী হোসেন (৩৫) নামের এক ব্যক্তির দ্বিখণ্ডিত গলিত লাশ উদ্ধার করে শাহপরান থানার পুলিশ। এরপর গ্রেফতার করে তার তৃতীয় স্ত্রী পারভীন আক্তারকে (২৫)। দাম্পত্য কলহের কারণে পারভীন আক্তার পরিকল্পিতভাবে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top