রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : চিকিৎসার জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপতালের প্রিজন সেলে ভর্তি আছেন। শনিবার শনিবার দুপুরে তাকে কাশিমপুর কারাগার থেকে স্থানান্তর করে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসা হয়।
কাশিমপুর কারাগারের জেলার মো. নাসির আহমেদ বলেন, রিজভীকে দুপুরে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে বিকেল ৩টার দিকে সেখান থেকে হাসপাতালের প্রিজন সেলে নেয়া হয়। তিনি জানান, রিজভীর খাদ্যনালীতে সমস্যা রয়েছে। তিনি মাঝে মধ্যেই বমি করছিলেন।
কারাগারের এক চিকিৎসক জানান, ১৯৮৪ সালে রিজভী একবার গুলিবিদ্ধ হলে তার সার্জারি করা হয়। এরপর থেকে তার ক্ষুদ্রান্ত্রের এক জায়গা সংকুচিত (ইনটেস্টিনাল অবস্ট্রাকশন) হয়। এর ফলে মাঝে মাঝেই তার ব্যাথা ও বমি হচ্ছিল। এছাড়া তিনি উচ্চ রক্ত চাপ ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন বলে চিকিৎসক জানান।-বিডি২৪
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook