স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় বোধহয় থাকা হচ্ছে না নেইমারের। দলবদল মৌসুমের নানা গুঞ্জন ইঙ্গিত দিচ্ছে সে রকম কিছুরই। মেসি-সুয়ারেজ-নেইমারকে দলে যে পরিমাণ টাকা খরচ করতে হয়, সেটা আর খরচ করা সম্ভব হচ্ছে না বার্সেলোনার। কারণ তাদের টাকা খরচের একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে স্প্যানিশ সরকার। এ কারণেই সৃষ্টি হয়েছে ঝামেলা। সেরা তিন তারকার যে কোনো একজনকে তাই ছেড়ে দিতে হবে বার্সার। সেই একজন মেসি নয়। সুয়ারেজকেও আপাতত ছাড়ার ইচ্ছে নেই বার্সা কর্তৃপক্ষের। কোপটা তাই পড়তে পারে নেইমারের উপরই। অন্য দিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও আঁটঘাট বেধে নেইমারকে দলে ভেরানোর চেষ্টা করছে। নেইমারকে পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে চেলসিও। এই দুই ইংলিশ ক্লাবের নেইমারের প্রতি আগ্রহের কথা কানে গেছে বার্সা কর্তৃপক্ষের। advertisement তারপরই বার্সার অর্থনীতি বিষয়ক প্রধান হাভিয়ের ফাউস বলেছেন, ‘আমরা আর আগের মতো সাপ্তাহিক খরচটা দিতে পারবো না। এখন কোনো ক্লাবের যদি সে সামর্থ্য থাকে এবং তারা যদি কাউকে নিতে চায়, নিতে পারে।’ এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে নেইমারেরও রাজি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বার্সেলোনায় থেকে তার পক্ষে মেসিকে অতিক্রম করে যাওয়া সম্ভব হচ্ছে না। সুয়ারেজের কারণেও তাকে কিছুটা পিছিয়ে থাকতে হচ্ছে। আরো বেশি আলোতে আসার জন্যই ম্যানইউ বা চেলসির মতো ক্লাবে চলেও যেতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook